1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:: ময়মনসিংহের নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড পদমর্যাদা বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ) সকাল ১০টায়‘সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ’-এর ব্যানারে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তারা পদমর্যাদা ও বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। তারা অবিলম্বে এই বৈষম্য দূর করে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোহাম্মদ আল-আমিন, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) জুলফিকার আলী হায়দার এবং ফার্মাসিস্ট পলাশ দেবনাথ। এছাড়াও কর্মসূচিতে একাত্মতা পোষণ করে ফিজিওথেরাপিস্টসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD