1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নান্দাইলে মাইজহাটি দরবার শরীফের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে ভক্তবৃন্দের মানববন্ধন | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

নান্দাইলে মাইজহাটি দরবার শরীফের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে ভক্তবৃন্দের মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৩৭ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মশুল্লী ইউনিয়নের মাইজহাটি দরবার শরীফের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে দরবার শরীফের ভক্তবৃন্দ ও এলাকাবাসী। মঙ্গলবার (২৪ জুন) বেলা ২টায় দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে দরবার শরীফের পীর মিল্লাত রাব্বি ছাত্তারীয়ার বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল সহ আলমগীর হোসেন নামীয় ফেসবুক আইডিতে বিভিন্ন মিথ্যা ও কাল্পনিক মানহানিকর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি মাইজহাটি দরবার শরীফ সহ এলাকার মান ক্ষুন্ন করায় কুচক্রী মহলের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভক্তবৃন্দ সহ এলাকাবাসী। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পীর সাহেব হুজুর সু-ব্যবস্থাপনার মাধ্যমে গরুর ফার্ম, পোল্ট্রি ফার্ম ইত্যাদি ব্যবসা পরিচালনা করিয়া আসছেন। এতে এলাকাবাসীর কোন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। পাশাপাশি তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠা করে এলাকার আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। বাৎসরিক মাহফিলে সর্বস্তরের জিকির আজকার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে ইসলাম বিরোধী, সমাজ বা রাষ্ট্র বিরোধী কোন কার্যকলাপ হয় না। একটি কুচক্রী মহল দরবার শরীফ ও এলাকার বদনাম করার জন্য অর্থের বিনিময়ে প্রকাশিত সংবাদের প্রতি তীব্র নিন্দা জানিয়ে অনলাইন ও ফেসবুক থেকে মিথ্যা সংবাদ প্রত্যাহার করার জোর দাবী জানান। তা না হলে আদালতে মানহানিকর মামলা দায়ের করা হবে বলে ভক্তবৃন্দরা জানান। এতে বক্তব্য রাখেন এডভোকেট মো. সাখাওয়াত হোসেন, মো. রবিউল ইসলাম রবিন, মুশুল্লী ইউপি’র চেয়ারম্যান রমজান আলী ভূঁইয়া, মুশুল্লী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃফোরকান উদ্দীন, বিএনপি নেতা তানিম আহম্মেদ প্রমুখ। সংবাদ সম্মেলনে কয়েকশত ভক্তবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD