1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নান্দাইলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনতার প্রত্যাশা মন্ত্রী সভায় ঠাই পাক ৩ হেভিওয়েট জননেতা নড়াইলে ধানের শীষ ও কলস প্রতিক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৪ পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

নান্দাইলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” ও “বেশী করে গাছ লাগাই, পরিবেশ রক্ষার মাধ্যমে দেশ বাচাঁই ” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ জুন) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তার উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এছাড়া এ উপলক্ষ্যে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ করা হয়। ইউএনও সারমিনা সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় নান্দাইল উপজেলা পরিষদ চত্বর থেকে নান্দাইল চৌরাস্তা পর্যন্ত রাস্তার দুই দ্বারে আম, কাঠাল, অর্জুন এবং কৃষ্ণচূড়ার চারা রোপণের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়াও বিশটি প্রাথমিক, মাধ্যমিক এবং মাদ্রাসার সবুজায়ন কর্মসূচি গ্রহন করা হয়। তীব্র দাবদাহ থেকে বাচার জন্য প্রত্যেকেই আঙিনায় ফলজ এবং ওষধি গাছের চারা রোপন করতে সকলকে আহব্বান জানান ইউএনও সারমিনা সাত্তার। তিনি আরও বলেন, সকলের সম্মিলিত সহযোগিতাই কেবল সম্ভব নান্দাইলকে সুস্থ পরিবেশ বান্ধব একটি মডেল উপজেলায় রূপান্তরিত করা। এসময় নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD