1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নান্দাইলে জানাযা’র নামাজে যাওয়াকে কেন্দ্র করে নিহত ১ | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

নান্দাইলে জানাযা’র নামাজে যাওয়াকে কেন্দ্র করে নিহত ১

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী গ্রামে জানাযা’র নামাজে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষিতে ইয়াছিন মিয়া (৪২) নামে একজন নিহত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে পাঁচরুখী রাজাবাড়িয়া পূর্বটিক্কাচর গ্রামের হবির দোকানের সামনে এ ঘটনা ঘটে। জানাগেছে, স্থানীয় এক বৃদ্ধ মহিলার জানাযা’র নামাজে যাওয়ার সময় পাচঁরুখী গ্রামের মতিউর রহমানের পুত্র ইয়াছিন মিয়া (৪২) পাচঁরুখী দক্ষিণপাড়া গ্রামের নূর ইসলামের পুত্র ক্বওমী মাদ্রাসা পড়ুয়া রায়হান মিয়া (১৬)কে হুজুর সম্মোধন করে জানাযা’য় যেতে বলে। এসময় রায়হান মিয়া বলে আমি ছোট, আগে আপনেও যান। তৎক্ষানিক ছোট-বড় নিয়ে দুজনের মধ্যে তর্কে লাগে। একপর্যায়ে রায়হান মিয়া ক্ষিপ্ত হয়ে ইয়াছিনের কপালের বামপাশের শিরায় ঘুষি মারে। এতে ইয়াছিন তাৎক্ষনিক মাটিতে ঢুলে পড়ে। পরে স্থানীয় লোকজন দৌড়ে এসে ইয়াছিনকে নান্দাইল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ নিহতের লাশের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে। উক্ত ঘটনার পর থেকে রায়হান মিয়া পলাতক রয়েছে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, একটি ছোট্ট বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহতে লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD