1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নান্দাইলে গাছের নীচে চাপা পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নওগাঁয় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রয়ের অভিযোগ কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ: ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী’ মুনির’ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক

নান্দাইলে গাছের নীচে চাপা পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে নারিকেল গাছের নীচে চাপা পড়ে আরাফাত নামে সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার রাজগাতী ইউনিয়নের রাজগাতী গ্রামে এ হৃদয় বিধারক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজগাতী গ্রামের মৃত আক্কাস আলীর পুত্র আব্দুল আলী মুন্সীর বাড়ির সামনে পুকুর পাড়ে একটি নারিকেল গাছ কাটছিলেন। এসময় অসাবধানতাবশত একই বংশীয় আমিনুল ইসলামের পুত্র আরাফাত ওই গাছের নীচে চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে আব্দুল মুন্সি গাছের নীচে চাপা পড়ে থাকা আহত শিশু আরাফাতকে বের করে হাসপাতালে না নিয়ে পুকুরের পাড় সংলগ্ন ক্ষেতের মধ্যে ফেলে রেখে বাড়িতে চলে যায়। এ অমানবিক বিষয়টি দেখে ফেলে আরাফাতের চাচাতো ভাই রিয়াদ হোসেন। এসময় রিয়াদের ডাক চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে শিশু আরাফাতকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে আরাফাত মারা যায়। শিশুর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশু আরাফাতের মরদেহের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে চাচাতো ভাই রিয়াদ ও শিশুটির পিতা আমিনুল ইসলাম জানান, আব্দুল আলী মুন্সির এরকম অমানবিক নিষ্ঠুরতা সহ্য করার মতো না। নিহত শিশুর মাতা কমলা খাতুন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার এক মাত্র পুত্র ছিল আরাফাত। তাঁকে ছাড়া আমি কিভাবে বাচঁবো? আমি এর বিচার চাই। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো: আল-আমীন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD