1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও ভাইরাল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা এলজিইডি কার্যালয়ে সরকারি ঠিকাদারগণের আয়োজনে এ সম্মেলন ও সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বক্তারা, উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য ছড়িয়ে এলজিইডি অফিস ও ঠিকাদারদের ভাবমূর্তি ক্ষুন্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিত ঠিকাদারগণ। তারা বলেন, একটি কুচক্রী মহল নান্দাইল এলজিইডি অফিসের সুনাম নষ্ট করার জন্য একটি বিয়ের উপটৌকনের টাকার ভিডিও এআই প্রযুক্তি ব্যবহার করে ভিত্তিহীন ও ঘুষ বাণিজ্যের ভিডিও বলে ফেবসুবেক ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক। ঠিকাদারগণ আরো জানান, এলজিইডি অফিসের কোন কর্মকর্তার সাথে ঘুষ দেওয়া-নেওয়ার বিষয়ে তাঁরা কোনভাবেই জড়িত নয়। ভাইরাল হওয়ায় ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন, ঠিকাদারগণ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় এলজিইডি’র সরকারি ঠিকাদার সাইফুল ইসলাম, ওয়াসিম, জসিম উদ্দিন, আতহার আলী, অলি উল্লাহ অলি, আমরু সহ অন্যান্য ঠিকাদারগণ এবং নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD