

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: য়মনসিংহের নান্দাইলে সাবেক দুই বারের সংসদ সদস্য আলহাজ্বে মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের নির্দেশনায় উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায়ে গাংগাইল ইউনিয়নে আওয়ামীলীগ নেতা মো. শহিদুল ইসলাম পিয়ারুল ও ইসমাঈল মেম্বারে নেতৃত্বে এ মশাল মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু সহ নানা ধরনের স্লোগান দেয়। ঝটিকা মিছিল শেষে নেতাকর্মীরা আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।