1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নানার শ্রাদ্ধ খেতে এসে নিজের শ্রাদ্ধের আয়োজন করে গেলেন' সৃজন সাহা ' | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

নানার শ্রাদ্ধ খেতে এসে নিজের শ্রাদ্ধের আয়োজন করে গেলেন’ সৃজন সাহা ‘

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৪০ বার পঠিত

রূপগঞ্জে উপজেলা প্রতিনিধি: নানার শ্রাদ্ধ খাওয়া আর হল না সৃজন সাহার। বরং নিজের শ্রাদ্ধের আয়োজন করে গেলেন নিজেই। রূপগঞ্জ উপজেলায় বালু নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সৃজন সাহা (২৮)–এর মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজধানীর খিলক্ষেত থানার পাতিরা এলাকা সংলগ্ন বালু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সৃজন সাহা নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। তার বাড়ি নরসিংদীর মাধবদী উপজেলার কাশীপুর এলাকায়।

রোববার (১৫ জুন) বিকেলে তিনি রূপগঞ্জের ইছাপুরা এলাকায় বালু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। ওই সময় পরিবারের সঙ্গে নানার শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে যান। বিকেল সাড়ে পাঁচটার দিকে লুঙ্গি পরে নদীতে নামেন সৃজন। একটি ভিডিওতে দেখা যায়, নদীতে সাঁতরে কিছু দূর যাওয়ার পর স্রোতের তীব্রতায় তিনি আর তীরে ফিরতে পারেননি। নদীতীরে দাঁড়িয়ে থাকা ছোট ভাই সূর্য সাহা মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। তার সামনেই স্রোতে তলিয়ে যান সৃজন।

নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল সোমবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন স্রোতের তীব্রতা ও অন্ধকারে কোনো সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে খিলক্ষেত থানার বালু নদীর পাতিরা এলাকা থেকে সৃজন সাহার মরদেহ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এবং পূর্বাচল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD