1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নাটোরে বিএসটিআইয়ে'র মান সনদ ছাড়া মিষ্টি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

নাটোরে বিএসটিআইয়ে’র মান সনদ ছাড়া মিষ্টি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : নাটোরে বিএসটিআইয়ের মান সনদ (সিএম লাইসেন্স) ছাড়াই মিষ্টি উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২২ জুন (রোববার) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন এবং বিএসটিআই রাজশাহী অফিস এর যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন, বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করে বিভিন্ন ধরণের সুইটমিট যেমন—চমচম, রসগোল্লা ও কালোজাম উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে নাটোর সদরের নিচাবাজার এলাকার শিলা মিষ্টি বাড়িকে ১০ হাজার টাকা এবং আলাইপুর এলাকার মৌচাক মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুজ্জামান।আদালত পরিচালনায় সহযোগিতা করেন বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD