1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নাজিরপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এম এ মতীন আলীকদমে রহিমা বেগম নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান বিশ্ব ভালোবাসা দিবসে নড়াইলের বৃদ্ধাশ্রমে ব্যতিক্রমী আনন্দ উৎসব অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে তৃতীয় স্থান অর্জন করেছে পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদ পোস্তগোলায় ১০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধঃ ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম পদত্যাগপত্র জমা দিলেন আইজিপি বাহারুল আলম, গ্রহণে সরকারের অনীহা! নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজারের বেশি ফোনকল

নাজিরপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ৪৮০ পিস ইয়াবাসহ মো. লিমন হাওলাদার জিহাদ (২১) ও মো. রুবেল মিয়া (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে নাজিরপুরের শ্রীরামকাটি বন্দর বাজারের স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেন।
সোমবার (১৬ জুন) রাতে ১১ দিকে উপজেলার শ্রীরামকাঠি ফেরিঘাট এলাকায় বহিরাগত দুই ব্যক্তিকে তাদের চলাফেরা সন্দেহজনক হলে শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকার মাসুম ও আরিফ নামে দুই ব্যক্তির নেতৃত্বে তাদেরকে ধরে জিজ্ঞেসাবাদ করলে তাদের সাথে থাকা ৪৮০ পিস ইয়াবা পাওয়া যায়।
পরে স্থানীয়রা নাজিরপুর থানা পুলিশকে খবর দিলে নাজিরপুর থানার এস আই মো. সরোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে ইয়াবাসহ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
আটককৃত মাদক ব্যবসায়ী লিমন হাওলাদার জিহাদ পিরোজপুর জেলার সদর উপজেলার শিকারপুর গ্রামের ৪ নং ওয়ার্ডের মো. টিপু হাওলাদারের ছেলে ও রুবেল মিয়া একই জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মো. চান মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকার স্থানীয় জনতা প্রথমে সন্দেহজনক দুই ব্যক্তিকে ধরেন এবং তাদের কাছে মাদক আছে এমন সংবাদ দিলে নাজিরপুর থানার এস আই সরয়োরে ও এস আই রহমতের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয় দুইজনকে আটক করেন। এসময় তাদের কাছে থাকা ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করেন। আসামীদের গ্রেফতার করে নাজিরপুর থানায় নিয়ে আসেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান অব‍্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD