

রফিকুল ইসলাম রনজু(কুড়িগ্রাম) জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি স্কুল মাঠে, ১ জুলাই (মঙ্গলবার) বাদ মাগরিব মেলার শুভ উদ্বোধন করেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও মেলা কমিটির অন্যতম উপদেষ্টা অধ্যাপক গোলাম রসুল রাজা। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব মেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য শহিদুল ইসলাম সরকার, মেলা কমিটির আহ্বায়ক ও নাগেশ্বরী বণিক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জিন্নু, সদস্য সচিব ওমর ফারুক, নাগেশ্বরী বণিক সমিতির সভাপতি ফজলুল হক ফজলু। উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহীন শহীদ,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনজু, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান বকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাওন আহম্মেদ লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক এসএ লিমন, অর্থ সম্পাদক আশরাফুল আলম ফুল, প্রচার সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও মেলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সেবা, পণ্য এবং বাণিজ্য বিষয়ক স্টল রয়েছে । এছাড়া মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে। বাণিজ্য মেলায় শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড, মিনি ট্রেন, এবং বিনোদন পার্কের ব্যবস্থা রয়েছে। শিশুদের জন্য বিশেষ বিজ্ঞান বিষয়ক প্রদর্শনীও দেখা যায়। মেলায় বিভিন্ন ধরনের খাবার ও পানীয় স্টল রয়েছে , যেখানে দর্শনার্থীরা বিভিন্ন ধরনের মুখরোচক খাবার উপভোগ করতে পারে। উদ্বোধন শেষে সমাপনী বক্তব্যে উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও মেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন, মেলায় যাতে কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, মেলা যাতে সুষ্ঠ, সুন্দর, স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয় এবং অশ্লীলতা পরিহার হয়,এ বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন, পরীক্ষাথীদের কথা বিবেচনা করে মাইকের সাউন্ড যাতে বাহিরে না যায় সেজন্য মেলা কর্তৃপক্ষ ও মেলা কমিটিকে সজাগ থাকার আহ্বান জানান অধ্যাপক গোলাম রসূল রাজা।