

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় মাইক্রোবাস স্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মীর হাসান মাহমুদ লিমন, সাধারণ সম্পাদক শাওন আহম্মেদ লেবু, সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান হাসান, সহ-সভাপতি দুলাল ব্যাপারীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তাঁতীদলের নেতারা।
অনুষ্ঠানে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।