

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুত্তাদির ইসলাম বলেন, প্রায় সাড়ে ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সেবামূলক কার্যক্রমে এলাকায় বসবাসরত মানুষের মাঝে প্রশংসায় ভাসছেন বিজিবি।
এ বিষয়ে বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম কপিল উদ্দিন কায়েস জানান, সীমান্ত এলাকাসহ আশপাশে বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছেন ১১ বিজিবি। এতে একদিকে যেমন জনগণ চিকিৎসা সুবিধা পাচ্ছেন, অন্যদিকে সীমান্ত এলাকায় বিজিবি প্রসংশায় ভাসছেন।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, মানবিক কার্যক্রমের মাধ্যমেও সীমান্তবাসীর পাশে দাঁড়াচ্ছে। জনগণের প্রতি এ সহযোগিতা বিজিবির নিয়মিত কার্যক্রমের অংশ।
এতে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোন জেসিও সহ বিজিবির অধীনস্থ কর্মকর্তাগণ।
স্থানীয় জনসাধারণের বিজিবি’র এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ ধরনের চিকিৎসা সেবায় তাদের কষ্ট অনেকটা লাঘবের কথা জানান।