1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নাইক্ষ্যংছড়ি শাহা নুরুদ্দিন মাদ্রাসার ছাত্রীদের যৌন হয়রানীর মানববন্ধনে হামলা | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

নাইক্ষ্যংছড়ি শাহা নুরুদ্দিন মাদ্রাসার ছাত্রীদের যৌন হয়রানীর মানববন্ধনে হামলা

  • প্রকাশিতঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি, ৭ ডিসেম্বর ২৫ ইং
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী শাহা নুরুদ্দিন দাখিল মাদরাসার প্রধান শিক্ষক নুরুল হাকিম কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
এতে মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানী, ছাত্রী নিপিড়ক,ও অশ্লীন কু-প্রস্তাবের অভিযোগে এই মানববন্ধন করা হয়।

শিক্ষার্থীর দাবি এই শিক্ষকের চাকরীচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্র-ছাত্রী সহ অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী। এসময় স্থানীয়রাও এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে। এ সময় প্রধান শিক্ষকের নেতৃত্বে একটি দল শান্তিপূর্ণ মানববন্ধনে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এ হামলায় প্রায় ১০/১২ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। বর্তমানে তারা নাইক্ষ্যংছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘটনাটি ঘটেছে রোববার (৭ ডিসেম্বর) দুপুরে।

হামলাকারী ও প্রধান শিক্ষকের কঠোর শাস্তির দাবী করেন শিক্ষার্থী এবং অভিভাবকসহ সচেতন মহল।

উল্লেখ্য অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুল হাকিম প্রায় সময় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। উক্ত ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা মাদরাসা থেকে বাড়ি ফিরে কান্নাকাটি করলে তার মা/বাবা কারণ জিজ্ঞাসা করলে সে ঘটনার জানাজানি হয়। নাম প্রকাশের অনিচ্ছুক অনেক অভিভাবকরা জানান,

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানা এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন। এবং এই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত টিম গঠন করা হলেও এই পর্যন্ত এর কোন সমাধান না হওয়া আজকের এই মানববন্ধন বলে দাবি করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হস্তক্ষেপ ও এমন চরিত্রহীন শিক্ষক এর চাকরীচ্যুতি সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD