1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্থলীতে ২১ লক্ষ টাকার বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্য সহ আটক ৪ বনবাড়ীয়া নূরানী মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরন কার্যক্রম উদ্বোধন হাসপাতালে ক্লিনারের হাতে রোগীর অস্ত্রপচার, মালিক সহ আটক ২ প্রতিষ্ঠান সিলগালা পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার রবিউল ইসলামের মতবিনিময় এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেফতার শাহজালালে যাত্রীর লাগেজে লুকানো ৯৩ হাজার ইউরো জব্দ নালিতাবাড়ীতে ধানের শীষের পথসভায় জনতার ঢল নোয়াখালীতে ঘরের দরজা ভেঙ্গে তরুণীর মরদেহ উদ্ধার

নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি,:বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ও কর্তৃপক্ষের বিরুদ্ধে সাবেক অধ্যক্ষ মওলানা সৈয়দ হোসেন কর্তৃক অধুনালুপ্ত একটি অনলাইন পোটাল এবং একটি পেইজ এর মাধ্যমে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচর ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ,কর্মরত শিক্ষক ও পরিচালনা কমিটি।মঙ্গলবার ( ৮ জুলাই) বেলা ১১ টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র শিক্ষক ছৈয়দুল বশর। এ সময় মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৌলানা রফিকুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক,কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের অভিযোগ পত্রতে বলা হয়।সাবেক অধ্যক্ষ মৌলানা ছৈয়দ হোসাইন একজন ঠক,নারী লোভী,দুর্নীতিবাজ,স্বৈরাচারের দোসর,ছাত্র-ছাত্রীদের অর্থ আত্মসাৎকারী,জালিয়াতির মাধ্যমে পকেট কমিটি করে মাদরাসাকে লুটপাট করে আত্মসাৎ করেছেন মাদরাসার কোটি টাকা। যা দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়।

এতে শিক্ষানুরাগী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ বলেন,এটি একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে রাজনীতির কোন সুযোগ নেই। তবে দুর্নীতির অভিযোগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সাবেক অধ্যক্ষ ছৈয়দ হোসেন একজন মহাদুর্নীতিবাজ,এটা সর্বজন বিধিত। মাদরাসার শ্রেণি কার্যক্রম বন্ধ সহ সবধরণের কার্যক্রম স্থবির হয়ে যায়।

এমতাবস্থায় অভিভাবক,শিক্ষক ও ছাত্র-জনতার বাচাই করা আদর্শবান সিনিয়র শিক্ষক মৌলানা রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনয়নের পর তিনি মাদরাসার শিক্ষাকার্ক্রম চালু করেন।এছাড়া পুরোদমে মাদরাসার যাবতীয় কার্যক্রম শুরু হয়।

এ সুন্দর পরিবেশকে মেনে নিতে পারে নি সাবেক অধ্যক্ষ। তিনি অগ্রযাত্রা নামের পোর্টাল সহ নানা মাধ্যমে মাদরাসা অধ্যক্ষসহ মাতরাসার নবগঠিত কমিটির বিরুদ্ধে নানা কল্পকাহিনী প্রকাশে মরিয়া হয়ে উঠে। অথচ কমিটিতে যারা সদস্য হয়েছেন তারা সকলে উচ্চ শিক্ষিত ও উপজেলার সর্বোচ্চ ক্লিন ইমেজের শিক্ষিত জন।

সংবাদ সম্মােলনে শিক্ষক মাষ্টার ছৈয়দুল বাশার বলেন, সম্প্রতি অপসারিত সাবেক অধ্যক্ষ মাওলানা ছৈয়দ হোছাইন ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় থেকে লক্ষ লক্ষ টাকা দূর্নীতি করেছেন। যেটি ছাত্রজনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের প্রশাসনের কাছে ধরা পড়ে। অপসারিত ওই অধ্যক্ষের বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশন কতর্ৃক দৃষ্টান্ত মূল্যক শাস্তির দাবী জানানো হয়। শিক্ষক ছৈয়দুল বাশার লিখিত বক্তব্য আরো বলেন, অপসারিত ছৈয়দ হোসাইন তদন্ত থেকে রেহায় পাওয়ার জন্য সাংবাদিদের ভুল এবং মিথ্যা তথ্য দিয়ে এসব ভূঁয়া, বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে। মাদরাসা ও সরকারী কর্মকতার্দের নিয়ে অপসারিত ছৈয়দুল বাশারের ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন অত্র মাদ্রাসার শিক্ষক। এতে আরো বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সদস্য সাবেক ভাইচ চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন ও মুহাম্মদ আবু নাসের,অভিভাবক সদস্য,মোবাশ্বর দাতা সদস্য মৌলানা হেলাল উদ্দিন। এছাড়া মাদরাসার সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD