

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি, উপজেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ে বিজিবর দুঃসাহসিক অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার কালে মালিকবিহীন বিভিন্ন প্রকারের চোরাই পণ্য জব্দ করেছে।
গত ২৪ ঘণ্টায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ফুলতলী বিওপি, ভালুখাইয়া বিওপি ও ব্যাটালিয়ন সদরের পৃথক টহলদলে এ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত পণ্যের সিজার মূল্য ১৫ লাখ ৭১ হাজার ৫০০ টাকা।
বিজিবি সুত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী তৎপরতা জোরদারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রাতে ও ভোরে একাধিক টহল পরিচালনা করা হয়। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা অন্ধকারে পালিয়ে যাওয়ায় মালিকবিহীন বিভিন্ন প্রকার বাংলাদেশি মালামাল জব্দ করতে সক্ষম হন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ন (বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন,বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে দায়িত্ব পালন করে আসছে। এ কারণে প্রচার কালে উল্লেখযোগ্য পরিমাণ বাংলাদেশি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্তে বিজিবির এ অভিযান অব্যাহত আছে থাকবে।