

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষংছড়ি,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৭ নভেম্বর) সকাল ১১ টায় অনুষ্টিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মো: মাশরুরুল হক,১১ বিজিবির উপপরিচালক মো: আল আমিন,
নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ( আজকের পত্রিকা)
প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল( যুগান্তর),প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আবদুর রশিদ (ইত্তেফাক/৭১ টিভি) প্রমূখ।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা নাইক্ষ্যংছড়ির আইনশৃখলা স্বাভাবিক আছে দাবী করে বলেন,রাবার শিল্প বাঁচানো সবার কর্তব্য। মালিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমান চেষ্টায় এ শিল্পকে
রক্ষা করা না গেলে অনেক ক্ষতি হবে।
এ ছাড়া তামাকে ইউরিয়া সার পাচার রোধ,পাহাড়কাটা,বালু উত্তোলন, মাঠি কাটা,মাদক, সীমান্ত চোরাকারবারসহ আইন বিরোধী অপতৎপরতা পতিরোধে
সচেষ্ট থাকার আহবান জানানো হয় সংশ্লিষ্টদের প্রতি।