

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,উপজেলা প্রতিনিধি:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজালার বাইশারী শাহ নুরুলদীন দাখিল মাদরাসা সুপারের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। যা বাইশারী নিউজ নামের একটি ফেইসবুক পেজে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এদিকে ছাত্রীদের বক্তব্য সমেত ভিডিওটি ভাইরাল হওয়ায় অভিভাবক মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেক অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলেছেন,প্রতিষ্ঠানের প্রধানের এহেন আচরণ হলে ছাত্রীদের নিরাপত্তা কোথায়?”
তারা অভিযোগের সুরে আরো বলেছেন,এ ধরনের ঘটনা প্রকাশ না পেলে আরও শিক্ষার্থী লাঞ্ছিত হতে পারে। তাই তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক এ প্রতিবেদককে বলেন তারা গভীরভাবে উদ্বিগ্ন। কারণ তাদের মেয়েও এই মাদরাসার শিক্ষার্থী। স্বচ্ছ তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এদিকে আরেক দল অভিভাবক ও শিক্ষার্থী বলেন,আসলে এ সব ষড়যন্ত্র।শ্রদ্ধেয় ও সম্মানিত শিক্ষক মাওলানা নূরুল হাকিম হুজুরের বিরুদ্ধে এ সব অপপ্রচারের তীব্র নিন্দা জানান তারা ।এ পক্ষের দাবী,একটি মহল মাদরাসা ও সুপারের বিরুদ্ধে ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে । তারা এ ষড়যন্ত্র রুখে দেবেন। তারা প্রাক্তন মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে কঠিন হস্তে এ সব ষড়যন্ত্র করবেন। তারা আরো দাবী করেন,প্রাক্তন ছাত্ররা ঐক্য বদ্ধ আছে থাকবে।
তবে মাদরাসা সুপার মৌলানা নুরুল হাকিমের সাথে তার বিরুদ্ধে উত্তাপিত অভিযোগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন,এ সব ডাহা মিথ্যা। একজন ছাত্র ও কিছু ষড়যন্ত্রকারী এস অপপ্রচার চালাচ্ছে।অথচ কমিটি,বা শিক্ষকরা এ সব কিছুই জানেন না।