1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নাইক্ষ্যংছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনতার প্রত্যাশা মন্ত্রী সভায় ঠাই পাক ৩ হেভিওয়েট জননেতা নড়াইলে ধানের শীষ ও কলস প্রতিক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৪ পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

নাইক্ষ্যংছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৪২ বার পঠিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি:
“দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা।বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা শাহ আজিজ, সমবায় অফিসার ক্য বু হ্রী মার্মা, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম প্রমুখ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় স্থানীয় কৃষক ও শিক্ষার্থীদের জন্য ফলমূল ও আধুনিক প্রযুক্তি বিষয়ক বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। মেলায় প্রায় অর্ধশতাধিক দেশীয় ফল ও ফল উৎপাদনের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। আয়োজকরা আশা করছেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতা তৈরিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD