1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নলতায় ২ টি হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

নলতায় ২ টি হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক;

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ নলতায় রান্নাঘর এবং বন্ধু বিরিয়ানি হাউজ নামক ২ টি খাওয়ার হোটেলে ভ্রাম্যমান আদালতের আকস্মিক অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি করে সাধারণ মানুষকে খাওয়াচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে এবং বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার নূর হোসেন কে সঙ্গে নিয়ে রবিবার (২৯ জুন) বেলা ১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় অবস্থিত রান্নাঘর এবং বন্ধু বিরানি হাউসে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন এবং খাবার তৈরী করে ভোক্তাদের পরিবেশন করছে দেখে তাৎক্ষণিকভাবে মাহাবুব আলম এবং আবুল হোসেনের মালিকাধীন রান্নাঘর হোটেলকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বন্ধু বিরিয়ানি হাউজের মালিক যশোর বেনাপোলের ইয়াকুব হোসেন এবং কোরবান আলীকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ঐ সময় ২ হোটেল মালিক তাৎক্ষণিক ভাবে ভুল স্বীকার করে জরিমানার ৪০ হাজার টাকা পরিশোধ করলে এ যাত্রায় রেহাই পায়। যশোর জেলার বেনাপোল পোর্ট থানার শেখ জাহান আলীর পুত্র কোরবান আলী (৪০) এবং একই এলাকার হবিবুর রহমানের পুত্র ইয়াকুব আলীর (৪০) যৌথ মালিকাধি “বন্ধু বিরানি হাউজ “এবং নলতার মৃত মাহতাব আলীর পুত্র মাহবুবুর রহমান এবং একই এলাকার আনোয়ার হোসেনের রান্নাঘর নামে চটকদার সাইনবোর্ডের আড়ালে প্রতিদিন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করে সাধারণ মানুষদের মাঝে পরিবেশন করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে গ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD