1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন ওষুধ কোম্পানির প্রতিনিধি, নিষেধ করায় ইউএইচএপপিওকে হুমকি | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলার পরেও বহাল তবিয়তে ছাত্রলীগ নেতা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ

নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন ওষুধ কোম্পানির প্রতিনিধি, নিষেধ করায় ইউএইচএপপিওকে হুমকি

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির এক প্রতিনিধি নিয়মিত রোগী দেখেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তাকে নিষেধ করায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ কর্মচারীদের নানা হুমকি প্রদান করে আসছেন ওষুধ কোম্পানির ওই প্রতিনিধি। এমনকি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান নির্বাহীর হাত পা ভেঙে দেওয়াসহ প্রাণ নাশের হুমকি দিয়েছেন তিনি। এ ঘটনায় শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামে একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি কথিত সাংবাদিক মোহাম্মদ মহসিনের নামে নলছিটি থানায় একটি অভিযোগ দিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান নির্বাহী মো. মিজানুর রহমান।

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদ মহসিন নামে ওষুধ কোম্পানির ওই প্রতিনিধি প্রতিদিন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের নানাভাবে বিরক্ত করে আসছেন। তিনি জরুরী বিভাগে এবং সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিক্যাল অফিসারদের (স্যাকমো) কক্ষে গিয়ে প্রভাব বিস্তার করে নিজেই রোগী দেখেন। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীনের নজরে এলে তিনি ওষুধ কোম্পানির ওই প্রতিনিধিকে স্বাস্থ্য কমপ্লেক্সে বসে রোগী দেখতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয় মোহাম্মদ মহসিন। কর্তৃপক্ষের নিষেধ আমান্য করেও তিনি নিয়মিত রোগী দেখে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। গত ১৭ জুন তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রধান নির্বাহী মো. মিজানুর রহমানের কক্ষে প্রবেশ করেন। এসময তিনি আউট সোর্সেসিংয়ে জনবল নিয়োগের কাগজপত্র দেখতে চান। কাগজপত্র সিভিল সার্জন অফিসে রয়েছে জানালে প্রধান নির্বাহীকে মহসিন হাত পা ভেঙে ফেলাসহ প্রাণ নাশের হুমকি দেন। এখানে চাকরি করতে হলে তাকে সবকিছু জানাতে হবে বলেও হুশিয়ারি দেন মহসিন। তাঁর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন কর্তৃপক্ষ। কিসের ক্ষমতাবলে তিনি এসব করে যাচ্ছেন এমন প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা।

স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান নির্বাহী মো. মিজানুর রহমান অভিযোগ করেন, মোহাম্মদ মহসিন সাংবাদিকতার ভয় দেখিয়ে নেক দিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে আসছেন। স্বাস্থ্য কর্মপ্লেক্স সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় মিথ্যা স্ট্যাটাস দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সর্বশেষ আমার কক্ষে ঢুকে হাত পা ভেঙে ফেলাসহ জীবননাশের হুমকি দিয়েছে। আমি এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।

নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন বলেন, মহসিন নামে ওষুধ কোম্পানির ওই প্রতিনিধি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অবৈধভাবে রোগী দেখেন। এটা নিষেধ করায় তিনি ফেসবুকে উল্টাপাল্টা লিখে যাচ্ছেন। আমার অফিস স্টাফদের হুমকি দিচ্ছেন। অফিসে এসে কাগজপত্র এলোমেলো করেন। তাকে কেউ কিছু বললেও তিনি শুনছেন না। তাঁর যন্ত্রণায় আমরা সকলে অতিষ্ঠ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আমি আশা করি।

এ ব্যাপারে শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামের ওষুধ কোম্পানির প্রতিনিধি মোহাম্মদ মহসিন বলেন, আমি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আউট সোর্সসিংয়ের নিয়োগের বিজ্ঞপ্তি ও অন্যান্ন কাগজপত্র দেখতে চেয়েছি। আমাকে মিজান তা দেখায়নি। মিজান বলে সিভিল সার্জন অফিসে আছে, সেখান থেকে দেখে নিন। আমি তাকে কোন হুমকি দেইনি। আমি হাসপাতালে রোগীও দেখি না। এসব মিথ্যা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD