1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নলছিটিতে সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ: ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী’ মুনির’ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ: ২৫ কেজি জব্দ গ্রেফতার নয়, মবের হাত থেকে রক্ষা করে নিরাপদে সরানো হয় অধ্যাপক জামাল উদ্দিনকে: পুলিশ আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এম এ মতীন আলীকদমে রহিমা বেগম নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

নলছিটিতে সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৯০ বার পঠিত
0-3840x2160-0-0-{}-0-12#

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার থেকে ঈশ্বরকাঠী আখড়াবাড়ি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।সোমবার (২৩ জুন) সকাল ১১টার দিকে প্রতাপ বাজারে স্থানীয়দের উদ্যোগে ইউনিয়নের সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাজমুল হাসান টিটু, ভৈরবপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রমিন হাওলাদার এবং স্থানীয় সমাজকর্মী হালিম হাওলাদার।বক্তারা বলেন, প্রতাপ বাজার থেকে আখড়াবাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। খানাখন্দ আর কর্দমাক্ত রাস্তায় প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। তাছাড়া রোগী, শিক্ষার্থী ও কৃষিপণ্য পরিবহনেও মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে।বক্তারা আরও জানান, বহুবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণ কাজ শুরুর জোর দাবি জানান তারা।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতাপ বাজার এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। এলাকাবাসী সড়কটির দ্রুত সংস্কার না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD