1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নলছিটিতে পরকীয়া ও স্বর্ণ চুরির মামলায় প্রবাসীর স্ত্রী ও প্রেমিক গ্রেফতার, কারাগারে প্রেরণ | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনতার প্রত্যাশা মন্ত্রী সভায় ঠাই পাক ৩ হেভিওয়েট জননেতা নড়াইলে ধানের শীষ ও কলস প্রতিক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৪ পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

নলছিটিতে পরকীয়া ও স্বর্ণ চুরির মামলায় প্রবাসীর স্ত্রী ও প্রেমিক গ্রেফতার, কারাগারে প্রেরণ

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পরকীয়া সম্পর্ক ও স্বর্ণালঙ্কার চুরির মামলায় এক প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) রাতে নলছিটি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পূর্ব কয়াবাজার এলাকার আঃ ছালাম হাওলাদারের মেয়ে নাছরিন আক্তার (২৩) ও মো. এমাদুল হকের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৫)।

রবিবার (২২ জুন) দুপুরে তাদের ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন বলে জানিয়েছেন মামলার আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কাতারপ্রবাসী গোলাম রাব্বি মোল্লা দেশের বাইরে থাকাকালে তার স্ত্রী নাছরিন পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে প্রেমিককে বাসায় এনে নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে উভয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন প্রবাসী স্বামী।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পায় এবং পরে অভিযান চালিয়ে দু’জনকেই গ্রেফতার করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD