1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নলছিটিতে গাঁজা-ইয়াবাসহ যুবক আটক | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

নলছিটিতে গাঁজা-ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২০২ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও নগদ অর্থসহ মো. আরিফ বিল্লাহ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) গভীর রাতে পৌর শহরের খাসমহল এলাকার মুরগির বাজারসংলগ্ন ফাঁকা স্থান থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার উপপরিদর্শক (নিঃ) করুন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে আরিফ বিল্লাহকে হাতেনাতে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫১ পিস ইয়াবা (ওজন ৫.১ গ্রাম) ও মাদক বিক্রির নগদ ৭০ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। আটক আরিফ বিল্লাহ খাসমহল এলাকার মৃত আ. ওয়াহেদ খলিফার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, পলাতক রবিউল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। এ ঘটনায় আরিফ বিল্লাহ, রবিউল ইসলামসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনি ১৯(ক), ১০(ক)/৪১ ধারায় নলছিটি থানায় মামলা দায়ের করা হয়েছে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম জানান, মাদক নির্মূলে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ এক আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD