1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নলছিটিতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলার পরেও বহাল তবিয়তে ছাত্রলীগ নেতা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ

নলছিটিতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৮০ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ওরফে বাবুল মৃধার অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

রোববার (২২ জুন) সকাল ১০টায় দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি শুরু হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন। এসময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা কয়েক ঘণ্টা ধরে যান চলাচল ব্যাহত করে রাখে। কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিক বলেন, ‘চেয়ারম্যান সোহরাব হোসেন একজন ফ্যাসিস্ট শাসক। বিনা ভোটে চেয়ারম্যান হয়ে তিনি সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। তিনি নানা ধরনের দুর্নীতি, হয়রানি ও দমন-পীড়নের মাধ্যমে এলাকাবাসীকে চরম ভোগান্তিতে ফেলেছেন।’

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রিমন আকন বলেন, ‘জনগণের ভোট ছাড়াই চেয়ারম্যান হয়ে সোহরাব হোসেন নানা অনিয়ম চালিয়ে যাচ্ছেন। জনগণ আর তা মেনে নেবে না। দ্রুত তার অপসারণ ও গ্রেফতার দাবি করছি।’

এ বিষয়ে জানতে চাইলে দপদপিয়া ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা বলেন, ‘আমি প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সময় আমার কোনো রাজনৈতিক পদ ছিল না। পরবর্তীতে আমু ভাই আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে মনোনীত করেছেন। আমার বিরুদ্ধে আনিত সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।’ ক্যাপশন: দপদপিয়া ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধে অংশ নেন বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD