

মো. সফর মিয়া,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ঐতিহ্যবাহী নবীনগর প্রেস ক্লাবের ৪০ বছরে পদার্পণ উপলক্ষে শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে প্রেস ক্লাব চত্বরে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। এ সময় বক্তারা প্রেস ক্লাবের চার দশকের যাত্রাপথ, স্থানীয় সাংবাদিকতার উন্নয়ন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রেস ক্লাবের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।