1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নবীনগর পৌর বিএনপি'র উদ্যোগে দোয়া মাহফিল | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

নবীনগর পৌর বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

মো. সফর মিয়া,​নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি;
​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নবীনগর পৌর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ই ডিসেম্বর) দুপুরে নবীনগর জাতীয়তাবাদী দলের কার্যালয়ে এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।দলের অসুস্থ চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বেগম জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।নবীনগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ-এর সঞ্চালনায় এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ-এর সভাপতিত্বে দোয়া মাহফিলটি পরিচালিত হয়।দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। এছাড়া, দেশ ও জাতির মঙ্গল কামনায়ও বিশেষ প্রার্থনা করা হয়।অনুষ্ঠানে নবীনগর পৌর বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD