1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নবীনগরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩ | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

নবীনগরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২০৮ বার পঠিত

 

মো. সফর মিয়া, নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি;
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর ঘাটে এক বিশেষ মাদক উদ্ধার অভিযানে ৬ কেজি গাঁজা সহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।রবিবার (১৫ জুন ২০২৫) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
নবীনগর থানার এসআই রামকানাই সরকারের নেতৃত্বে একটি টিম গোপন সূত্রে সংবাদ পায় যে, মানিক নগর ঘাটে অভিযুক্ত ব্যক্তিরা অবৈধ গাঁজা ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে অবস্থান করছে। পরবর্তীতে, সকাল ১১.৪০ দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। তবে এসআই রামকানাই সরকারের নেতৃত্বে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।
পুলিশ অভিযুক্তদের দেহ তল্লাশি করে তাদের পেট ও পিঠে ঘিয়া রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃতরা হলো বৃষ্টি বেগম (৩৫)কুড্ডা ব্রাহ্মণবাড়িয়ার সদর , মোঃ জামাল মিয়া (২৪), এবং কাজল মিয়া (৩৬) পশ্চিম সেজামুড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া । তারা স্বীকার করেন যে, তারা এই গাঁজা বিজয়নগরের নিজাম নামের একজনের কাছ থেকে ক্রয় করেছেন।
নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যার এফআইআর নং-১৪।
এ বিষয়ে নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এর মাধ্যমে এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD