1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নবীনগরে বিএনপির জনসমাবেশ: খসড়া বদলে ৭ জন মনোনয়ন প্রত্যাশী | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

নবীনগরে বিএনপির জনসমাবেশ: খসড়া বদলে ৭ জন মনোনয়ন প্রত্যাশী

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মো. সফর মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির খসড়া মনোনয়নে পরিবর্তনের দাবিতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে একই মঞ্চে উপস্থিত ছিলেন দলের ৭ জন মনোনয়ন প্রত্যাশী।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির উপদেষ্টা তকদির হোসেন মোহাম্মদ জসিম, জেলা বিএনপির উপদেষ্টা সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির উপদেষ্টা সালাহ উদ্দিন ভুঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, জেলা বিএনপির সদস্য কে. এম. মামুন অর রশিদ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আইনজীবী রাজিব আহসান চৌধুরী পাপ্পু।

বক্তারা বলেন, “নবীনগরের মানুষ চায় ধানের শীষে ভোট দিয়ে এই আসনকে খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে। কিন্তু যাকে খসড়া মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত নবীনগরে আসেননি।” তারা আরও জানান, সাতজন মনোনয়নপ্রত্যাশী ঐক্যবদ্ধভাবে খসড়া মনোনয়ন রিভিউয়ের আবেদন করেছেন এবং জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।

বক্তারা আশা প্রকাশ করে বলেন, “অচিরেই খসড়া মনোনয়ন পরিবর্তিত হয়ে চূড়ান্ত মনোনয়নে আমাদের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ। চূড়ান্ত মনোনয়ন যাকে দেওয়া হবে, আমরা সবাই তার পক্ষে কাজ করবো।”

বক্তারা বিএনপির মনোনীত প্রার্থী আইনজীবী এম এ মান্নানকে উদ্দেশ্য করে সতর্ক করে বলেন, আক্রমণমূলক বক্তব্য পরিহার করার জন্য।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য হযরত আলী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন রাজু।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD