1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নড়াইলে বজ্রপাতে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু, নারীসহ আহত ৩ | সকালের খবর ২৪
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ, ২৮০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় এক র‍্যাব সদস্য নিহত, আহত ৩ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে মোহাম্মদ আলম হোসেন: জেলা প্রশাসক গাজীপুর রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোলে বিজিবির অভিযানে তিন লক্ষাধিক টাকার ভারতীয় মদ ও বিভিন্ন পণ্য উদ্ধার পটুয়াখালীতে গণভোট প্রচারে তারুণ্যের সমাবেশ এলজিইডির বরিশাল বিভাগের উপজেলা ইউনিয়ন পরিষদ সড়ক উন্নয়ন প্রকল্পের হিসাবরক্ষক আনারুল ইসলামের সরকারী অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদের বিষয়ে মন্ত্রণালয় অভিযোগ কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাই 

নড়াইলে বজ্রপাতে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু, নারীসহ আহত ৩

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২১০ বার পঠিত

নড়াইল প্রতিনিধি:নড়াইল সদর উপজেলায় বজ্রপাতে জাবেদ বিশ্বাস মিঠুল (২২) নামে এক মাদরাসা ছাত্র মারা গেছে। এছাড়া পৃথক বজ্রপাতে নারীসহ ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম। মিঠুল বিশ্বাস ওই গ্রামের আমিনুর বিশ্বাস এর ছেলে। সে স্থানীয় জুড়ালিয়া মাদ্রাসা আলিম ১ম বর্ষের ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে মিঠুল ও তার বাবা আমিনুর তাদের বাড়ির পাশে জমিতে আগাছা পরিষ্কার করতে যান। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে মিঠুল গুরুতর আহত হয় এবং তার বাবা আমিনুর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদেরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মিঠুলকে মৃত ঘোষণা করেন। এ দিকে পৃথকস্থানে বজ্রপাতে আহত হয়ে আরো দু’জন নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন চাঁদপুর গ্রামের লাভলী বেগম (৩৮) ও নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার লিলি বেগম (৬০)। তবে আহত তিনজনই আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সোহেলী জামান জানান, মিঠুল নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। এ ছাড়া বাকী আহতরা আশংকামুক্ত রয়েছেন। এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD