1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নড়াইলে পানিতে ডুবে দুইশিশু শিক্ষার্থীর মৃত্যু | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

নড়াইলে পানিতে ডুবে দুইশিশু শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৪২ বার পঠিত

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামে নতুন কাটা পুকুরের পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়। মৃত শিশুদুটি বেদভিটা গ্রামের শহিদ ফকিরের মেয়ে আফিয়া (১৩) ও আল-আমীনের মেয়ে মিম (৯)। দুজনেই শম্ভুডঙ্গা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। বুধবার (১৮) জুন বিকাল ৪ টার দিকে বাড়ির পাশে নতুন কাটা পুকুর থেকে তাদের অচেতন দেহ উদ্ধার করে নড়াইল সদর হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। বাঁশগ্রাম ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার রানি বেগম জানান, আফিয়া মায়ের কাছে হাসের মাংস খেতে চাওয়ায় মা মামা বাড়ি হাস আনতে যায় আর এই সুযোগে আফিয়া ও মিমের মা গৃহস্থালি কাজে ব্যাস্ত থাকায় বাড়িতে না জানিয়ে তারা দুজনে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। অনেক সময় না দেখতে পেয়ে বাড়ির সবাই খুজাখুঁজি করতে থাকে, পরবর্তীতে নতুন কাটা পুকুরে গিয়ে তাদের অচেতন দেহ পাওয়া যায়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, শিশু দুটির মৃত্যুর বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD