1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নড়াইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

নড়াইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

নড়াইল প্রতিনিধিঃ প্রথম আলো পত্রিকায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নড়াইলে সংবাদ সম্মেলন করেছে ‘জুলাই শহীদ পরিবার’ এবং ‘জুলাই যোদ্ধারা’। গত ১৫ সেপ্টেম্বর ‘জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তারা জুলাই শহীদ’ শিরোনামে শহীদ রবিউল ইসলাম লিমনকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপণোদিত প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের আয়োজনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাইযোদ্ধা শহীদ রবিউল ইসলাম লিমনের স্ত্রী সাবরিনা আক্তার। এ সময় জুলাই যোদ্ধা শেখ মোস্তাফিজ, আব্দুর রহমান মেহেদী, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি, শহীদ রবিউলের চাচা মোল্যা আহমেদ সাঈদ টুলু উপস্থিত ছিলেন। রবিউল ইসলাম লিমনের স্ত্রী সাবরিনা বলেন, আমার স্বামী মিথ্যা অপবাদ নিয়ে মৃত্যুবরণ করেছে। আমার স্বামী জুলাই যোদ্ধা রবিউলের মৃত্যু নিয়ে ফ্যাসিস্টদের পক্ষের একটি পত্রিকা প্রথম আলো মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। তার মৃত্যুর পরও এই অপবাদ পরিবারের ওপর মানসিক যন্ত্রণা হয়ে ফিরে আসছে। আমরা এর ন্যায়বিচার চাই। তিনি আরো বলেন, প্রকাশিত প্রতিবেদনটি অবিলম্বে প্রত্যাহার করে, প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরাধ জানাচ্ছি। সেই সাথে মিথ্যা সংবাদ প্রকাশের জন্য ভুক্তভোগী পরিবারের কাছে দুঃখপ্রকাশ করার আহবান জানাচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD