1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা ভাড়া বাড়িতে; নিজস্ব ভবন নির্মাণ বন্ধ ৫ বছর | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা ভাড়া বাড়িতে; নিজস্ব ভবন নির্মাণ বন্ধ ৫ বছর

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। ছোট্ট কয়েকটি রুমের মধ্যে চলছে পুলিশ সদস্যদের থাকা-খাওয়াসহ অফিসের কার্যক্রম। অপরদিকে নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরুর পর প্রায় ৫ বছর বন্ধ রয়েছে কাজ। দ্রুত ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। নড়াইল সদর উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় একটি বাড়াবাড়িতে চলছে তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম। যেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ২৩ জন সদস্য বর্তমানে কর্মরত রয়েছে।

এ এস আই গৌরাঙ্গ বলেন, ভবনটির চারিপাশে নেই কোন সীমানা প্রাচীর, আশেপাশে ঝোপ জঙ্গলে ভরা। চারিপাশেই পানি থৈ থৈ করছে। ভবনের ছোট ছোট রুমগুলোতে তিন চারটি করে বেড (খাট) রাখা হয়েছে। তিনটি বেডে চারজন করে থাকতে হচ্ছে।

এ এস আই রবিউল ইসলাম বলেন, দ্বিতীয় তলায় টিনের ছাউনির নিচে পলেথিন দিয়ে বসবাস করছি, বর্ষাকালে পানি পড়ে। অনেক সময় রুমের মধ্যে সাপ ব্যাঙ ও চলে আসে। এমন অবস্থার মধ্যে বসবাস করছি।তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, আমরা ২৩ জন সদস্য এখানে কর্মরত রয়েছি। থাকতে অনেক সমস্যা হয়। নতুন ভবন পেলে সরকারি কাজে আরো গতি বাড়বে।

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মু.সরোয়ার হোসেইন জানান, নড়াইল সদর উপজেলার ব্যাতেঙ্গা এলাকায় দুই একর জমির উপর ৫ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যায়ে ২০২০ সালে তুলারামপুর হাইওয়ে থানার নির্মাণ কাজ শুরু হয়। ২০২১ সালে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজের বিল প্রদানের জন্য আবেদন জানালে তাদেরকে কোনো অর্থ দেয়া হয়নি। যার কারনে ঠিকাদারদারি প্রতিষ্ঠান কাজ করতে অপারগতা প্রকাশ করে গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দেয়। এরপর থেকে দীর্ঘ ৫ বছর যাবত বন্ধ রয়েছে ভবন নির্মান কাজ। সম্প্রতি পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন করে টেন্ডার হয়েছে। যা প্রায় ৪ কোটি টাকা ব্যয় হাইওয়ে থানার ভবন নির্মাণ করা হবে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD