1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নগর প্রতিরক্ষা দলের মৌলিক প্রশিক্ষণের সমাপনী: “নগর নিরাপত্তায় টিডিপি সদস্যরা আস্থার প্রতীক” | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

নগর প্রতিরক্ষা দলের মৌলিক প্রশিক্ষণের সমাপনী: “নগর নিরাপত্তায় টিডিপি সদস্যরা আস্থার প্রতীক”

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

“সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার” প্রতিপাদ্যে অনুষ্ঠিত নগর প্রতিরক্ষা দলের (টিডিপি) মৌলিক প্রশিক্ষণ-২০২৫ এর দশদিনব্যাপী কার্যক্রম আজ বৃহস্পতিবার (২৬ জুন) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এবং ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার তত্ত্বাবধানে পরিচালিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের ৬৪টি জেলার ৮০টি ওয়ার্ডের ৫ হাজার ২৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। গত ১৬ জুন শুরু হওয়া প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নগর প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, কিশোর গ্যাং প্রতিরোধ, ভূমিকম্প ও বন্যা মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা এবং জনসচেতনতামূলক বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা শুধু একটি বাহিনীর সদস্য নন, এই মহানগরীর নিরাপত্তা ও স্থিতিশীলতার অংশীদার। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আপনাদের এলাকায় শান্তি, শৃঙ্খলা ও জনকল্যাণ নিশ্চিত করাই হবে আপনাদের মূল দায়িত্ব।”

তিনি আরও বলেন, “দেশের যেকোনো আপৎকালীন পরিস্থিতিতে টিডিপি সদস্যরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ। গ্রামে ভিডিপি যেমন সামাজিক নিরাপত্তায় অবদান রাখছে, তেমনি শহরে টিডিপি সদস্যরাও জনগণের আস্থা অর্জন করেছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আশরাফুল আলম, ঢাকা মহানগর আনসার পরিচালক নুরুল আফসারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা বলেন, নগর প্রতিরক্ষা দলের সদস্যরা সমাজে জরুরি পরিস্থিতিতে ‘প্রথম সাড়াদানকারী’ হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। প্রশিক্ষণটি তাদের নাগরিক সচেতনতা ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এদিন অনেক প্রশিক্ষণার্থী তাদের অভিজ্ঞতা শেয়ার করে জানান, এই প্রশিক্ষণ তাদের জীবনে নতুন করে দায়িত্ববোধ তৈরি করেছে।

আয়োজকরা জানান, নগর প্রতিরক্ষা দলের কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে ভবিষ্যতেও এমন প্রশিক্ষণের আয়োজন অব্যাহত থাকবে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD