1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নকলায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

নকলায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

এম,শাহজাহান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নকলায় অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বানেশ্বরদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত আলী, সহকারী মৌলভী হযরত আলী, সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা ও সহকারী শিক্ষক মাহাদী মাসুদ প্রমুখ। আলোচনা সভার পরে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপরে শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন ও জুলাই অভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এসময় সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সবুজা খাতুন, মুক্তা খাতুন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, আরিফ হোসেন ও লাবনী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD