1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নওগাঁর বিভিন্ন হাটবাজারে আগাম শীতের সবজির সরবরাহ বেড়েছে | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

নওগাঁর বিভিন্ন হাটবাজারে আগাম শীতের সবজির সরবরাহ বেড়েছে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
oppo_2

মোঃ ফিরোজ আহমেদ,
স্টাফ রিপোর্টারঃ শীত মৌসুমের আগমন ঘনিয়ে আসতেই নওগাঁর আত্রাই উপজেলার হাট-বাজারগুলোতে আগাম শীতকালীন সবজির সরবরাহ চোখে পড়ার মতো বেড়েছে। উপজেলার আহসানগঞ্জ হাট, কেশাবাড়ি, নদলী, সমাসপাড়া, মির্জাপুর ও বান্দাইখাড়া বাজার ঘুরে দেখা গেছে—বাজার ভরে উঠেছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিমসহ নানান সবজিতে।

ক্রেতারা জানিয়েছেন, আগাম সবজি বাজারে এলেও দাম তুলনামূলক কিছুটা বেশি। সাধারণ ক্রেতাদের অভিযোগ—সাধারণ সময়ের তুলনায় দাম একটু চড়া হওয়ায় স্বস্তি পাওয়া যাচ্ছে না। তবে বিক্রেতারা বলছেন, উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে পাইকারি দামে সবজি এনে বিক্রি করতে হওয়ায় দামের তারতম্য থাকলেও বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে।

অন্যদিকে ক্ষেত থেকে সরাসরি আসা সবজির দাম তুলনামূলক কিছুটা কম হলেও সামগ্রিকভাবে বাজারদর ‘সহনীয়’ বলেই দাবি করছেন ক্রয়-বিক্রেতা উভয়পক্ষ।

আগাম সবজি চাষিদের কেউ কেউ জানাচ্ছেন, চলতি মৌসুমে ভালো ফলনের আশা করছেন তারা। আগাম চাষে সাধারণত বাজারদর ভালো পাওয়া যায়—এই আশায় কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার আগাম সবজিতে লাভের সম্ভাবনা আরও বেশি।

সবজি বিক্রেতা আব্দুল কাদের সরদার বলেন, “আগাম সবজি বিক্রি করলে আমরা একটু বেশি লাভ পাই। দোকান ভাড়া ও অন্যান্য খরচ সামলাতে দাম কিছুটা বেশি রাখা ছাড়া উপায় থাকে না।”

মৌসুমের শুরুতেই আগাম সবজির সরবরাহ বাড়ায় বাজারে উৎসবঘন পরিবেশ তৈরি হয়েছে। ক্রেতা-বিক্রেতা সবাই আশা করছেন, শীত এগোলে সবজির দাম আরও স্থিতিশীল হয়ে সাধারণ মানুষের নাগালে আসবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD