1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নওগাঁর পোরশা উপজেলা বিএনপি'র সভাপতি মোজাম্মেল শাহ বহিষ্কার | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

নওগাঁর পোরশা উপজেলা বিএনপি’র সভাপতি মোজাম্মেল শাহ বহিষ্কার

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আপনার দলীয় পদবি স্থগিতসহ দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। অদ্য হতে আপনাকে দলীয় সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য এবং সব নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আপনার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মোজাম্মেল শাহ চৌধুরী বলেন, আমি কোনো শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আর আমাকে অন্তত এক ঘণ্টার জন্য হলেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত ছিল। অথচ তাড়াহুড়ো করে বহিষ্কার জেলার নেতা কীভাবে করলেন আমার জানা নেই। এভাবে কাউকে বহিষ্কার করা হয়েছে কিনা সেটাও আমার জানা নেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD