1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নওগাঁয় মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের প্রতিবাদে মানববন্ধন | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

নওগাঁয় মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় শহরের খাগড়া মধ্য দুর্গাপুর সন্ন্যাস মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খাগড়া মধ্য দুর্গাপুর বাজরে মন্দিরের সামনে এলাকাবাসী ও মন্দির কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- মন্দির কমিটির সভাপতি অতুল চন্দ্র সরকার, সাধারন সম্পাদক সুজন কুমার তালুকদার, উজ্জ্বল কুমার সাহা, নিয়তি রানী মন্ডলসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁ কাঁচা বাজারের কথিত সভাপতি ভূমিদস্যু মকসেদ আলী গত ১৫ তারিখ বুধবার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে খাগড়া সন্ন্যাস মন্দিরে আসে। পরে মন্দিরের জায়গা তার নিজের সম্পত্তি বলে দখল করার চেষ্টা করে। এসময় মন্দির কমিটির সদস্য ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে বাকবিতণ্ডা হয়। এরই জেরে গত ১৬ তারিখ সোমবার মন্দির কমিটির সভাপতি শ্রী অতুলচন্দ্র সরকার নওগাঁ পৌর কাঁচাবাজারে গেলে মোকসেদ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত হামলা করে এবং মারধর করে। এসময় তার কাছে থাকা ব্যবসার দুই লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের ঘটনায় প্রশাসনের কাছে মকসেদের বিচারের দাবি জানান বক্তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD