1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নওগাঁয় প্রায় ১কেজি গাঁজা ও ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-৪ | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

নওগাঁয় প্রায় ১কেজি গাঁজা ও ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-৪

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় প্রায় ১কেজি গাঁজা ও ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ৪ জন হলেন, নওগাঁ সদর উপজেলার আবাদপুর গ্রামের তায়েজ (৬৫), সড়াইয়া গ্রামের রায়হান (৩২), বর্ষাইল গ্রামের সাইফুল (৪৫) ও নারচি গ্রামের মোয়াইদুল (৩৪)। আটককৃত ৪ জনের মধ্যে প্রায় ১ কেজি গাঁজাসহ তায়েজ ও রায়হানকে আটক করা হয় এবং ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সাইফুল ও মোয়াইদুলকে আটক করা হয়।সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির এর নের্তৃত্বে সেনাবাহিনী’র পেট্রোল টিম সোমবার দিনগত রাত ৯ টা থেকে মঙ্গলবার পূর্বরাত ১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা সদর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ জড়ীত ৪ জনকে আটক করেন। পরবর্তীতে আটককৃত ৪ জনকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী। এব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী প্রতিবেদককে জানান, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটককৃত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার পরই বিজ্ঞ আদালতের মাধ্যমে ৪ জনকে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD