1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নওগাঁয় পিকআপ-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

নওগাঁয় পিকআপ-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২২৭ বার পঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁর পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষে জসিম ( ৩৭) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭ টার দিকে নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের খিরসিন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিচিড়কান্দা গ্রামের আলী উসমানের ছেলে। তিনি পেশায় একজন পিকআপ চালক ছিলেন।

পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে বৃষ্টি চলাকালীন সময়ে নজিপুর অভিমুখী একটি পিকআপ এবং বদলগাছী অভিমুখী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হন। এ ঘটনায় ভটভটি চালক এবং হেলপাররা আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।#

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD