1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নওগাঁয় নদীর পাড় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

নওগাঁয় নদীর পাড় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁ জেলা সদর শহরে নদীর পাড় থেকে আনারুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টারদিকে নওগাঁ জেলা শহরের লড লিটন ব্রীজের নিচে নদীর পূর্ব পাড় থেকে নিহত যুবকের মৃতদেহ করেন পুলিশ। নিহত যুবক আনারুল ইসলাম রংপুর জেলার কাউনিয়া থানার সাদা মসজিদ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনারুল ইসলাম বেশ কিছু দিন আগে থেকে নওগাঁ শহরের রজাকপুর বউ বাজার এলাকায় বসবাস করতেন।হঠাৎ করে আজ মঙ্গলবার দুপুর ১২ টারদিকে স্থানীয় এক ব্যাক্তি নদীর ব্রীজের নিচে গেলে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এর পরই ঘটনাটি নওগাঁ সদর মডেল থানা পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থলেই প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিক ভাবে তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় পড়েগিয়ে তার মৃত্যু হতেপারে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD