1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগের পর রাতের আঁধারে ফের হামলা ও টাকা লুট সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে পঞ্চগড়ে ডা.শফিকুর রহমান ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন

নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিতঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা গত শনিবার পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

প্রথম অভিযানে নওগাঁ জেলার মান্দা থানাধীন কবুলপুর গ্রামে রাত ৯টার দিকে জনৈক এমদাদের বাড়ির সামনে থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয় এবং মাদক কারবারি সুজন (৪০)কে গ্রেফতার করা হয়।

দ্বিতীয় অভিযানে রাত ১০টায় নওগাঁ পৌর এলাকার শাফিন ফিলিং স্টেশনের সামনে ১৫ পিচ ইয়াবা উদ্ধারসহ ফয়সাল (২৭) এবং তার সহযোগী তারিকুল (৩৬)-কে গ্রেফতার করা হয়।

তৃতীয় ও শেষ অভিযানে রাত ১০:৪০ মিনিটে নওগাঁ পৌর এলাকার ঢাকা বাস স্ট্যান্ডের পাশে হোটেল অবকাশের ৪০৬ নং কক্ষে অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় আবু সাইদ (৩১), সোহেল (৩২), প্রকাশ রাজ বংশী (৩২), জাকির (৩২) ও রিপন (৩২) গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আগামী দিনগুলোতে নওগাঁ জেলায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD