1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ কাঠ পাচারের সময় ট্রাক্টর সহ ৫ চোরাকারবারিকে আটক | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ কাঠ পাচারের সময় ট্রাক্টর সহ ৫ চোরাকারবারিকে আটক

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ আকাশমনি কাঠ পাচারের সময় ট্রাক্টরসহ পাঁচ চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) একটি বিশেষ টহল দল।শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত ভোর সাড়ে ৪টার দিকে ধামইরহাট উপজেলার শিমুলতলী ব্রিজের নিকট গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত পিলার ২৬০-মেইন পিলার হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিমুলতলী এলাকায় ৬৩ সিএফটি আকাশমনি কাঠ ও একটি সোনালিকা ট্রাক্টরসহ পাঁচজন চোরাকারবারীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চকহরিপুর গ্রামের শ্রী ধিরেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে শ্রী অমল চন্দ্র বর্মণ, শ্রী রঘুনাথ বর্মণের ছেলে শ্রী লিটন বর্মণ, শ্রী নৃপেন চন্দ্র বর্মণের ছেলে শ্রী নরেশ বর্মণ , সেলিমপুর গ্রামের মৃত নূরউদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম এবং উদয়শ্রী গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. হামিদুল ইসলাম ।

অভিযানে নেতৃত্ব দেওয়া বিজিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, পাচারকারীরা দীর্ঘদিন ধরে কাঠসহ বিভিন্ন পণ্য সীমান্ত পথে ভারতে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র বস্তাবর বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে কাঠ বোঝাই ট্রাক্টরসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক ধামইরহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত কাঠ ধামইরহাট বনবিভাগে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু, মাদক, কাঠসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে ১৪ বিজিবি নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। তিনি আরও জানান, সীমান্তে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এবং এই অভিযান আরও জোরদার করা হবে।#

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD