1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ধানের শীষ প্রতীকের সমর্থনে রানার প্রতিনিধি সমাবেশ | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

ধানের শীষ প্রতীকের সমর্থনে রানার প্রতিনিধি সমাবেশ

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২২০ বার পঠিত

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)

২৫ কুড়িগ্রাম-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে নাগেশ্বরী উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রতিনিধি সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধি সম্মেলনে শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের পাঠ করা হয়। পরে গীতা পাঠ ও পৌর জাসাসের পরিবেশনায় দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুন্নবী দুলালের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে প্রতিনিধি সম্মেলন শুরু হয়।প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ২৫ কুড়িগ্রাম-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা।

সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা তুলে ধরেন সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম আল -আমিন ও পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল ইসলাম। তাদের কর্ম পরিকল্পনা কে স্বাগত জানিয়ে বক্তব্য দেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র জনাব আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের বিএনপির সমর্থিত চেয়ারম্যান ও সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে দক্ষ, শিক্ষিত ও প্রশিক্ষিত পুলিং এজেন্ট নিয়োগে গুরুত্ব অরোপ করেন। ক্ষেত্র বিশেষে রিজার্ব পুলিং এজেন্ট নিয়োগের পরামর্শ প্রদান করেন।

আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাইফুর রহমান রানার সহধর্মিনী শামীমা রহমান আপন , তিনি বক্তব্যে বলেন, “আপনারা প্রত্যেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে কাজ করুন। তিনি আরো বলেন, পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দিয়ে কাজ করতে হবে”।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা বলেন,”আল্লাহতালা আমাকে বুঝি নেতা করার জন্যই সৃষ্টি করেছেন,আমি এমপি হতে না পারলেও আপনাদের নেতা হতে পেরেছি এতেই আমি সন্তুষ্ট,তবে আপনারা যদি আমাকে সংসদে আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠান তাহলে আমি এলাকার উন্নয়নের জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।

শেষে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, সাইফুর রহমান রানা সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাতের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD