1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার সৈকতের | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার সৈকতের

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত বলেছেন, “আমাদের লক্ষ্য একটাই—ধানের শীষের বিজয়। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব। ব্যক্তিগত স্বার্থ নয়, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামই আমাদের উদ্দেশ্য।”

বুধবার (৫ নভেম্বর) রাতে কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা।

সভায় প্রধান আলোচক হিসেবে গোলাম আজম সৈকত বলেন, “জনগণ এখন পরিবর্তন চায়। দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও ভোটাধিকার ফিরে পেতে সবাই ধানের শীষের দিকে তাকিয়ে আছে। তাই আমরা সংগঠিতভাবে মাঠে কাজ করব, ঘরে ঘরে গিয়ে মানুষের মন জয় করব।”

তিনি আরও বলেন, “এই আন্দোলন কেবল একটি দলের নয়, এটি জনগণের মুক্তির আন্দোলন। আমাদের সকল নেতাকর্মীকে শৃঙ্খলা, সততা ও ঐক্যের মধ্য দিয়ে ধানের শীষকে বিজয়ের প্রতীকে পরিণত করতে হবে।”

আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নই জনগণের মুক্তির পথ তৈরি করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, আমুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুল হক পান্না গোলদার, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুস শহীদ, সেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি গোলাম কবির, কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কাঁঠালিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মালেক তালুকদার,
রাজাপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফারুক মোল্লা, রাজাপুর উপজেলা তাতী দলের সভাপতি মিজানুর রহমান মিজান, কাঁঠালিয়া কৃষকদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, কাঁঠালিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, কাঁঠালিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন, জিয়া মঞ্চ কাঁঠালিয়া উপজেলার সভাপতি এইচ এম বাদল, রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল তালুকদার, কাঁঠালিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খোকন, পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন ইসমাইল মাস্টার, জাকির জোমাদ্দার, মোশাররফ শরীফ, পলাশ জোমাদ্দার, মন্টু, আমুয়া ইউনিয়ন বিএনপি নেতা পলাশ গোলদার, সুমন খলিফা, শামীম, ইমরান গোলদার ও মামুন পোদ্দার প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের দমন-নিপীড়নের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা যেভাবে মাঠে আছে, তা প্রমাণ করে জনগণ এখনো ধানের শীষের প্রতি আস্থা রাখে। তারা বলেন, “আমরা তারেক রহমানের নির্দেশে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে শেষ পর্যন্ত লড়ব।”

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা গোলাম আজম সৈকতের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD