

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,উপজেলা প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি সীমান্তে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বিওপির বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে ৯,হাজার ৬ শত ২০পিস বার্মিজ ইয়াবা টেবলেট উদ্ধার করেছে।রবিবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে লেম্বুছড়ি বিওপি’র একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এ-সব ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন।জানা যায়, সীমান্তের ৫০ নং পিলারের শূন্য রেখা হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত কাটা পাহাড় নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এসময় মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে সে খান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ হাজার ৬ শত ২০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয় এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান কঠোরভাবে প্রতিহত করা হবে। উদ্ধারকৃত ইয়াবা ধ্বংসের লক্ষ্যে যথাযথ নীতিমালার আওতায় ব্যাটালিয়ন সদরে আনা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।এদিকে, স্থানীয় সচেতন মহল ও সীমান্তবাসীরা বিজিবির সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদকের ভয়াল থাবা রুখতে বিজিবিকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া দাবি জানিয়েছেন।