1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করছে আনসার-ভিডিপি : উপ মহাপরিচালক | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করছে আনসার-ভিডিপি : উপ মহাপরিচালক

  • প্রকাশিতঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো.আশরাফুল আলম বলেছেন— আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রের যেকোনো চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র নস্যাৎ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

শনিবার (২২ নভেম্বর) মাদারীপুর আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে অঙ্গীভূত আনসার, এপিসি ও পিসি সদস্যদের সতেজকরণ প্রশিক্ষণ-২০২৫ (৭ম ধাপ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে ব্যাটালিয়ন সদর দপ্তরে পৌঁছালে পরিচালক শুভ্র চৌধুরী উপমহাপরিচালককে স্বাগত জানান। পরে ব্যাটালিয়নের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন।

উপমহাপরিচালক বলেন, জননিরাপত্তার এই বৃহৎ বাহিনী মাদক ও সন্ত্রাস দমন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, ভূমিকম্পসহ জাতির যেকোনো সংকটময় পরিস্থিতিতে নির্ভীক থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের কল্যাণে বাহিনীর প্রতিটি সদস্যকে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান মহাপরিচালকের বিচক্ষণ নেতৃত্ব, সময়োপযোগী চিন্তা ও চলমান সংস্কার কার্যক্রম আনসার বাহিনীকে আধুনিক, প্রশিক্ষণসমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাহিনীতে রূপান্তর করেছে।

এরপর উপমহাপরিচালক গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শন করলে পরিচালক তাসকিন আরা তাকে স্বাগত জানান। সেখানে ব্যাটালিয়নের একটি চৌকস দল তাকে গার্ড সালাম প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন করেন।

গোপালগঞ্জ ব্যাটালিয়নে আয়োজিত সতেজকরণ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন— আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর সক্ষমতা বৃদ্ধির এ উদ্যোগ ভবিষ্যতে আনসার বাহিনীকে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তুলবে। মহাপরিচালকের সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গী প্রশিক্ষণ কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সফরকালে তিনি মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়নের পরিচালক তাসকিন আরা, মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী, উপপরিচালক এমরানুল হক, মাদারীপুর জেলা কমান্ড্যান্ট ফারজানা রহমান, শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট জাহিদুল ইসলাম, গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট মজিবুল হকসহ অন্যান্য কর্মকর্তা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ এবং সেরা ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD