1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
দেওয়ানগঞ্জে অভিভাবকের ওপর হামলার ঘটনায় তিন শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নওগাঁয় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রয়ের অভিযোগ কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ: ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী’ মুনির’ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক

দেওয়ানগঞ্জে অভিভাবকের ওপর হামলার ঘটনায় তিন শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২২০ বার পঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:জামালপুরের দেওয়ানগঞ্জে শিক্ষার্থী দিয়ে বিদ্যালয়ে ঝাড়ু দেওয়ার প্রতিবাদ করায় আনোয়ার হোসেন নামে এক অভিভাবকের ওপর হামলার ঘটনায় প্রধান শিক্ষক সহ তিন শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার মদনের চর পশ্চিম পাড়া এলাকাবাসীর উদ্যোগে মদনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন আবদুল বাসেদ, নুরুজ্জামান , শফিকুল ইসলাম, মজনু মিয়া, সুরুজ আলী, আরমান সরকার ও খালেদা বেগম প্রমুখ। এসময় বক্তারা শিক্ষার্থী অভিভাবক আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় মদনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ, শিক্ষক নুর মোহাম্মদ ও সোলায়মান হোসেনকে শাস্তির আওতায় আনার দাবি জানান। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় এলাকাবাসী অংশ গ্রহণ করেন।এর আগে গত ২৫ জুন মদনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দিয়ে বিদ্যালয়ে ঝাড়– দিতে বলেন প্রধান শিক্ষক শফিউল্লাহ। শিক্ষার্থী দিয়ে বিদ্যালয় ঝাড়– দেওয়ার প্রতিবাদ জানান ওই শিক্ষার্থীর অভিভাবক আনোয়ার হোসেন।এ নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আনোয়ার হোসেনের বাগবিতন্ডা হলে প্রধান শিক্ষক শফিউল্লাহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর মোহাম্মদ ও সোলায়মান হোসেনের সহযোগিতায় আনোয়ার হোসেনকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা আনোয়ার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে আনোয়ার হোসেন সেখানেই চিকিৎসাধীন রয়েছে। এঘটনার পর থেকে মদনের চর পশ্চিম পাড়া এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
অভিভাবকের ওপর হামলার বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শফিউল্লাহর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি এবং সোমবার বিদ্যালয়ে গিয়েও অভিযুক্ত কোন শিক্ষককে পাওয়া যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD