1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
দুর্নীতি–মাদক–সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার: অধ্যাপক আবু তালেব মণ্ডল | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুরে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাবু গ্রেফতার তানোরে ৭৫ বছরের বৃদ্ধকে নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভনে ৭ লাখ টাকা ঘটকের পকেটে সরস্বতী পূজায় উৎসবমুখর মাভাবিপ্রবি ক্যাম্পাস বিএনপি মনোনীত সাইফুর রহমান রানার ‘ধানের শীষ’ প্রতীকের লিফলেট বিতরণ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগের পর রাতের আঁধারে ফের হামলা ও টাকা লুট সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে পঞ্চগড়ে ডা.শফিকুর রহমান ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর

দুর্নীতি–মাদক–সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার: অধ্যাপক আবু তালেব মণ্ডল

  • প্রকাশিতঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

আব্দুল্লাহ আল মামুন (স্টাফ রিপোর্টার, পাবনা):দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল।তিনি বলেন, “জাতীয়ভাবে মিলকলকারখানা স্থাপন করে তরুণদের কর্মসংস্থান ও নারীদের যোগ্যতা অনুযায়ী কর্মের সুযোগ তৈরি করা হবে।”

শনিবার বিকেলে আটঘরিয়ার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা নকিবুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনা-৫ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন এবং পাবনা-২ আসনের এমপি প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

সভায় আরও বক্তব্য রাখেন—গোলাম রব্বানী খান জুবায়ের, ডা. নুরুজ্জামান প্রামাণিক, মাওলানা আব্দুল আলীম মাসউদ, মাওলানা ওলিউল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মুন্নাফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাওলানা জহুরুল ইসলাম বলেন, “হামলা–মামলায় জনগণকে ভয় দেখানো যাবে না; জনগণ এবার পরিবর্তন চাইছে।প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, “৫৪ বছরে কোনো সরকার সুশাসন দিতে পারেনি; অন্যায়–অবিচার থেকে মুক্তি পেতে জনতা এবার পরিবর্তনের পক্ষে ভোট দেবে।”ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, “গুম–খুন ও চাঁদাবাজির জবাব এবার জনগণ নীরব ব্যালট বিপ্লবে দেবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD