1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: মাধবপুরে দিবসটি উদযাপিত | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: মাধবপুরে দিবসটি উদযাপিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি :দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: ফয়সল চৌধুরী।

এ সময় বক্তব্য দেন মাধবপুর থানার ওসি মো: মাহবুব মোর্শেদ খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইমরুল হাসান সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে এসে সততা ও নৈতিকতার মূল্যবোধ ধারণ করতে হবে। প্রশাসন ও নাগরিক সমাজের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতি প্রতিরোধই হতে পারে একটি স্বচ্ছ ও সুন্দর ভবিষ্যতের ভিত্তি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD